ফ্রুট ও দুধ মালাই কেক
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডিম ভাল করে ফেটিয়ে নিব,এরপর অল্প অল্প চিনি মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিব,ময়দা,লবণ.বেকিং পাউডার,সোডা ও গুরা দুধ একটি চালনি দিয়ে চেলে অল্প অল্প করে মিশিয়ে নিব,অলিভ অয়েল ও ভ্যানিলা দিয়ে ভাল করে মিশিয়ে নিব
- 2
কেক বসানোর মোল্ড এ তেল ব্রাশ করে নিব কেক এর মিশ্রন মোল্ড এ ঢেলে দিব তারপর সমান জায়গায় বাটিটি একটু ঝাকি দিয়ে দিব যেন মিশ্রন কোন ফাকা না থাকে
- 3
একটি ফ্রাইপেন হাই হিটে গরম করে নিব,এরপর চুলা লো আচে রেখে কেক এর মোল্ড বসাব ও কেক এর বাটির ঢাকনা লাগিয়ে দিব,যেন কোন ফাক না থাকে
- 4
মালাই এর জন্য দুধ জ্বাল দিয়ে ঘন করে নিব,তারপর চিনি ও কনডেন্স মিল্ক মিশিয়ে জ্বাল দিয়ে ঘন করে নিব,আমি দুধের পরিমানটা একটু কম দিয়েছি,1 কেজি দুধের মালাই এই কেক এ যথেষ্ট
- 5
চুলাতে আমার এই কেকটা হতে 30 মিনিট সময় নিয়েছে,কেক একটি টুথপিক ঢুকিয়ে যদি কোন মিশ্রন লেগে না থাকে কেক হয়ে গেছে, চেক করে নামিয়ে নিয়েছি,এবার সেই বাটিতে রেখেই একটি কাটা চামচ দিয়ে কেকটাতে কাটাচামচ কয়েকবার ঢাবিয়ে দিব যেন মালাই ঢুকে
- 6
ফলের রসটা ছেকে কেক এর উপর দিয়ে দিব,তারপর দুধের মালাইটা দিয়ে দিব,চেরি টুকরো করে দিয়ে দিন,কাজুবাদাম হলে ভাল হয় আরো,আমার কাছে ছিল না
- 7
এই কেকটি 2 ঘন্টা ফ্রিজ এ রেখে নামিয়ে পরিবেশন এর জন্য টুকরো করুন।
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি