মিক্সড ডাল ভুনা(mixed dal bhuna recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে প্রেশার কুকারে নুন দিয়ে ডাল সিটি দিয়ে সেদ্ধ করে নিন।
- 2
এবার কড়াইতে তেল গরম করে তাতে তেজপাতা,এলাচ,দারুচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করুন।
- 3
এবার আদা-রসুন বাটা দিয়ে নেড়েচেড়ে টমেটো,কাঁচা লঙ্কা বাটা, জিরে-ধনে গুঁড়ো,কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,নুন-হলুদ ও অল্প জল দিয়ে মশলা কষিয়ে নিন।
- 4
এবার সেদ্ধ ডাল ও পরিমাণ মতো গরম জল দিয়ে হতে দিন।
- 5
এবার অন্য একটি কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে নেড়েচেড়ে শুকনো লঙ্কা দিয়ে নেড়েচেড়ে অল্প ডাল দিয়ে মিশিয়ে নিয়ে আগের ডালের পাত্রে ঢেলে ঢেকে কম আঁচে হতে দিন।
- 6
এবার ডাল ঘন হলে গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে নামিয়ে রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15766939




মন্তব্যগুলি (3)