দুধ পুলি (Doodh puli recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে নারকেল কোরা কড়াইতে দিয়ে তাতে খেজুর গুড়(১০০গ্রা) ও নলেন গুড় (৫০গ্রা) মিশিয়ে ভালো করে পাক দিতে হবে।অন্য পাত্রে দুধ টা ফুটিয়ে ঘন করতে দিতে হবে।
- 2
এবার কড়াইতে জল গরম করে তাতে অল্প নুন আর ঘি দিয়ে মিশিয়ে চাল গুঁড়ো দিয়ে গরম অবস্থায় মাখতে হবে। এরপর এতে ময়দা মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে।এরপর এটা থেকে ছোট ছোট লেচি কেটে তাতে বানিয়ে রাখা নারকেলের পুর ভরে পুলির আকারে গড়ে নিতে হবে।
- 3
দুধ ফুটে ঘন হলে তাতে পুলি গুলো দিয়ে দিতে হবে।এটা ফুটতে শুরু করলে এতে খেজুর গুড় ও নলেন গুড় মিশিয়ে আর একটু ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে দিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15799883











মন্তব্যগুলি