গন্ধরাজ চিকেন

গন্ধরাজ লেবু আমার খুব প্রিয়,কারণ এর গন্ধ অসাধারণ লাগে,এই লেবুর রস ওবেশি হয়।এই লেবুর রস, লেবুর খোসা সহ টুকরা ও পাতা দিয়ে রান্না করলাম গন্ধরাজ চিকেন।
আশাকরি সবার ভালো লাগবে।
বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে 🇧🇩❤️😍
গন্ধরাজ চিকেন
গন্ধরাজ লেবু আমার খুব প্রিয়,কারণ এর গন্ধ অসাধারণ লাগে,এই লেবুর রস ওবেশি হয়।এই লেবুর রস, লেবুর খোসা সহ টুকরা ও পাতা দিয়ে রান্না করলাম গন্ধরাজ চিকেন।
আশাকরি সবার ভালো লাগবে।
বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে 🇧🇩❤️😍
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন মেরিনেট করে নিবো। সেজন্য একটি বোলে চিকেন গুলো নিয়ে এর সাথে পরিমাণ অনুযায়ী টকদই,হলুদ গুড়া,আদা, রসুন পেস্ট,স্বাদ মতো লবণ, হলুদ গুড়া,লাল মরিচের গুঁড়া, গোলমরিচ গুঁড়া,লেবুর রস দিয়ে চিকেন ভালো করে মেখে মেরিনেট করে রাখবো ১ ঘন্টা
- 2
১ঘন্টা পর একটি বাড়িতে ৪ টেবিল চামচ সয়াবিন তেল গরম করে তাতে ২ টা তেজপাতা, দারুচিনি, সবুজ এলাচ ও গোটা গোলমরিচ দিয়ে ফোরণ দিবো।এবারে,এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে অনবরত নেড়েচেড়ে নিবো।এরপর এরমধ্যে লাল শুকনা মরিচ বাটা,গরম মসলা গুঁড়া, ধনিয়া গুড়া, চিনি দিয়ে অনবরত নেড়েচেড়ে নিবো।মসলা থেকে তেল বেড় হয়ে আসলেই এরমধ্যে মেরিনেট করে রাখা মাংস গুলো দিয়ে দিবো।ভালো করে নেড়ে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে ১৫ মিনিট মাংস কষিয়ে নিবো।
- 3
১৫ মিনিট পর ঢাকনা তুলে এর সাথে ছোট ছোট গন্ধরাজ লেবুর গোল গোল চাক টুকরা,১টা গন্ধরাজলেবুর পাতা কুচি,আস্ত কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে আরো ১০ মিনিট ঢাকনা দিয়ে রান্না করবো।
- 4
১০ মিনিট পর মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে,এরপর চুলা বন্ধ করে এর মধ্যে ১টেবিল চামচ বাটার দিয়ে ঢাকনা বন্ধ করে দিবো।৫ মিনিট এভাবে রেখে দিলে বাটার গলে মাংসের সাথে মিশে যাবে।
- 5
ব্যাস,হয়ে গেলো অসাধারণ স্বাদের গন্ধরাজ লেবু দিয়ে রান্না গন্ধরাজ চিকেন।
আশাকরি সবাই এনজয় করবেন।
ধন্যবাদ
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি