দেশি মুরগি আলু ও পেঁপে দিয়ে

Tanjila Hossain @tanjila_26011975
এটা খেতে খুব মজার । পেটের জন্য অনেক ভালো। সুস্বাদু ও মজাদার খাবার।
দেশি মুরগি আলু ও পেঁপে দিয়ে
এটা খেতে খুব মজার । পেটের জন্য অনেক ভালো। সুস্বাদু ও মজাদার খাবার।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মুরগি টা কে ভালো করে ধুয়ে ছোট ছোট করে টুকরা করে কেটে নিতে হবে।
- 2
গ্যাস এর চুলায় একটা কড়াই বসিয়ে তাতে এক কাপ পিয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তাতে সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
- 3
কষানো হলে তাতে মুরগি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
- 4
আলু ও পেঁপে লবণ ও হলুদ দিয়ে ভেজে নিতে হবে।
- 5
এইবার কষানো মুরগির মাংস এর সাথে আলু ও পেঁপে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে টমেটো সস ও গরম মশলা গুঁড়া দিয়ে পানি দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে চুলা থেকে নামিয়ে সার্ভিং বাটি তে ঢেলে পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15988290



মন্তব্যগুলি