থোড় পাতুরি (thor paturi recipe in Bengali)

আমরা সাধারণত মাছের পাতুড়িই বানাই কিন্তু যারা মাছ খায় না তারা এই সুন্দর স্বাদের রান্না থেকে বন্চিত থেকে যায়। তাই এবারে বানিয়ে নিন খুব সহজ এই রেসিপি।
থোড় পাতুরি (thor paturi recipe in Bengali)
আমরা সাধারণত মাছের পাতুড়িই বানাই কিন্তু যারা মাছ খায় না তারা এই সুন্দর স্বাদের রান্না থেকে বন্চিত থেকে যায়। তাই এবারে বানিয়ে নিন খুব সহজ এই রেসিপি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে থোড়ের টুকরো থেকে গোল গোল করে পাতলা স্লাইস কেটে নিন। প্রতিটি স্লাইস কাটার সময় ভেতরের সরু সুতোর মতো রেশা গুলো বার করে নিন।
- 2
এবারে একটু নুন দিয়ে থোড়ের টুকরো গুলো জলে সেদ্ধ করে নিন। খুব কচি থোড় হলে খুব কম সময়েই সেদ্ধ হয়ে যাবে। জল ঝড়িয়ে রাখুন।
- 3
সর্ষে, পোস্তো, নারকোল, লঙ্কা, রসুন একসাথে খুব মিহি করে পেস্ট তৈরি করে নিন।
- 4
কলাপাতা আগুনে সেঁকে নরম করে নিন।
- 5
একটি বড়ো বাটিতে বাঁটা মশলা, নুন, চিনি, তেল, হলুদ, ধনেপাতা সব ভালো করে মিশিয়ে নিন। ইচ্ছে হলে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিন।
- 6
এবারে একটি কলাপাতায় এক চামচ মশলার মিশ্রণ ছড়িয়ে তার উপরে সেদ্ধ করা থোড়ের টুকরো সাজিয়ে আবার উপরে খানিকটা মশলা ছড়িয়ে পাতাটি মুড়ে বন্ধ করুন। ওপরে আরেকটি পাতা দিয়ে একই ভাবে মুড়িয়ে দিন।
- 7
একটি মোটা তাওয়া বা কড়াই ভালো করে গরম করে আঁচ কমিয়ে কলাপাতায় মোড়া প্যাকেট গুলো দিয়ে ঢাকা দিয়ে ১০-১৫ মিনিট সেঁকে নিন। মাঝেমাঝে উল্টে দেবেন।
- 8
তৈরী হয়ে গেল থোড়ের পাতুড়ি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (2)