ডিম নারকেল পোস্ত(dim narkel posto recipe in Bengali)

Debasree Sarkar @DS_17
#CC2
ডিমের ঝাল,ঝোল খেয়ে অরুচি হয়ে গেলে এই রেসিপি টি ট্রাই করতে পারেন।
ডিম নারকেল পোস্ত(dim narkel posto recipe in Bengali)
#CC2
ডিমের ঝাল,ঝোল খেয়ে অরুচি হয়ে গেলে এই রেসিপি টি ট্রাই করতে পারেন।
রান্নার নির্দেশ
- 1
কড়াই তে সরষের তেল দিয়ে সেদ্ধ ডিম গুলো হাল্কা ভেজে তুলে নিতে হবে।
- 2
ওই তেলে স্লাইস করে কাটা পেঁয়াজ দিয়ে হাল্কা বাদামি করে ভেজে তার মধ্যে নারকেল বাটা, পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, চিনি দিয়ে ভালো করে কষাতে হবে।
- 3
মশলা থেকে তেল ছেরে দিলে তার মধ্যে ভাজা সেদ্ধ ডিম দিয়ে আরও ১ মিনিট কষিয়ে পরিমাণ মতো জল এবং গোটা কাচা লঙ্কা দিতে হবে।
- 4
ঝোল ফুটে মাখা মাখা হলে নামিয়ে গরম গরম ভাত এর সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16109486



মন্তব্যগুলি (2)