চিকেন লা জবাব(chicken la jawab recipe in Bengali)

পারমিতা দত্ত @paramita_1
এই রেসিপিটা আমার মার কাছে শেখা
চিকেন লা জবাব(chicken la jawab recipe in Bengali)
এই রেসিপিটা আমার মার কাছে শেখা
রান্নার নির্দেশ
- 1
মাংসের টুকরোগুলো কে ভালো করে ধুয়ে নিন
- 2
এবার চিকেনে নুন, সাদা টকদই, পেঁয়াজ ও আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো একসাথে মিশিয়ে ম্যারিনেট করুন
- 3
মিশ্রনটিকে 30 মিনিট এই অবস্থায় রেখে দিন
- 4
এবার কড়াইতে তিন টেবিল চামচ সাদা তেল গরম করুন
- 5
গরম তেলে ম্যারিনেট ম্যারিনেট করা চিকেন গুলি দিয়ে একদম অল্প আঁচে ঢাকা দিয়ে রেখে দিন
- 6
রান্নায় কোনরকম জল দেয়ার প্রয়োজন নেই
- 7
মাঝে মাঝে ঢাকা খুলে মাংসটা নেড়েচেড়ে দেবেন যাতে ধরে না যায়
- 8
মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন
- 9
চিকেন লা জবাব পেঁয়াজ ও লেবু সহ গরম গরম পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16143146



মন্তব্যগুলি