চিলি গার্লিক চিকেন পাস্তা (chilli garlic chicken pasta recipe in Bengali)

Papiya Sanyal Chowdhury/Paps @Cook001_1975
চিলি গার্লিক চিকেন পাস্তা (chilli garlic chicken pasta recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বোনলেস চিকেনের টুকরো গুলোকে লেবুর রস, আদা রসুনের পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ১৫মিনিট মতো।
- 2
সসপ্যানে পরিমান মতো জল নিয়ে হাফ চামচ নুন ও এক চামচ সাদা তেল দিয়ে ফুটে উঠলে পাস্তা দিয়ে ৮মিনিট সেদ্ধ করে জল ঝরিয়ে রাখতে হবে।
- 3
ননস্টিক প্যান এ অলিভ তেল দিয়ে রসুন কুচি দিয়ে একটু ভেজে নিয়ে ম্যারিনেট করা চিকেনের টুকরো দিয়ে ৫মিনিট অন্তত ভেজে নিতে হবে। ডিমটা ফেটিয়ে দিয়ে দিতে হবে।এবার একে একে গোলমরিচ গুঁড়ো,টমেটো কেচাপ,রেড চিলি ফ্লেকস, মিক্সড হার্বস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 4
পাস্তা দিয়ে ভালো করে অন্তত ২মিনিট রান্না করতে হবে।পরিমান মতো নুন মিষ্টি যোগ করতে হবে এই পর্যায়ে। এবার ফ্রেশ ক্রিম দিয়ে পাস্তার জল ৪টেবিল চামচ দিয়ে ২মিনিট রান্না করে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে এই সুস্বাদু পদ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16168674



মন্তব্যগুলি