আম শ্রীখন্ড বাটি (aam srikhand bati recipe in Bengali)

#mm
আমের ও দই এর গুন সমৃদ্ধ ক্রিমি শ্রীখন্ড সিমুই এর মচমচে বাটিতে নিঃসন্দেহে শেষ পাত জমিয়ে দেবে
আম শ্রীখন্ড বাটি (aam srikhand bati recipe in Bengali)
#mm
আমের ও দই এর গুন সমৃদ্ধ ক্রিমি শ্রীখন্ড সিমুই এর মচমচে বাটিতে নিঃসন্দেহে শেষ পাত জমিয়ে দেবে
রান্নার নির্দেশ
- 1
প্রথমে দই টাকে একটা মলমলের কাপড়ে ঢেলে কমপক্ষে ১ ঘন্টা ঝুলিয়ে রাখতে হবে। জল ঝরে যাবার পরে বাটিতে ঢেলে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে।
একদম ক্রীমের মতো হয়ে যাবে। - 2
এবার গুঁড়ো দুধ এবং গুঁড়ো চিনি টা মিশিয়ে নিতে হবে। ১ টি আম থেকে শাঁস বের করে পিউরি বানিয়ে নিতে হবে।
- 3
বানিয়ে রাখা দই মিশ্রণ এর সাথে আম পিউরি এবং এলাচ গুঁড়ো ভালো ভাবে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আম শ্রীখন্ড।
- 4
এবার বাটি তৈরীর পালা। একটি প্যান-এ ১ চামচ বাটার দিয়ে সিমুই কে লাল করে ভেজে নিতে হবে। তার সাথে কনডেন্সড মিল্ক মিশিয়ে আঠালো মন্ড মতো তৈরী করে নিতে হবে।
- 5
এবার মন্ড টির সাথে ম্যাঙ্গো এসেন্স মিশিয়ে কাপ কেক মোল্ড-এ এমনভাবে বসিয়ে সেট করে নিতে হবে যাতে একটি বাটির মতো শেপ হয়।
- 6
বাকী আমের কিছুটা পিউরি বানিয়ে এবং প্যান-এ নিয়ে তাতে চিনি ও কর্ণফ্লাওয়ার দিয়ে জেলির মতো বানিয়ে নিতে হবে। মাখানা রোস্ট করে (শুকনো কড়াই তে) জেলিতে টস্ করে নিতে হবে।
- 7
সাজানোর জন্য কাপের উপর শ্রীখন্ড ঢেলে তাতে আম জেলি টসড্ মাখানা ও বাকী আমের কুচি ছড়িয়ে দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে ‘আম শ্রীখন্ড বাটি’।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি