রসুনি আন্ডা মালাই মসালা (rasuni anda malai masala recipe in Bengali)
রসুনি আন্ডা মালাই মসালা (rasuni anda malai masala recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পিয়াজ ও কাজু গুলিকে সেদ্ধ করে নিতে হবে সিদ্ধ হয়ে গেলে ঠাণ্ডা করে মিক্সিং জারে একসঙ্গে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে।
- 2
এবার একটা গ্যাসে প্যান বসিয়ে দিতে হবে এর মধ্যে বাটার দিয়ে ডিমগুলোকে ভেজে নিতে হবে তাতে দিতে হবে অল্প নুন
- 3
ওই প্যান এর মধ্যেই সাদা তেল দেবো তেল গরম হলে তাতে দিয়ে দেবো জায়ফল তেজপাতা দারুচিনি জিরে ভালো করে এগুলো তেলের সাথে নাড়াচাড়া করব যাতে পুড়ে না যায়
- 4
এবার দেব ছোট ছোট করে কুচোনো রসুন গুলো একটু নাড়াচাড়া করে তাতে দেব কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি
- 5
রসুন গুলো একটু ভাজা হলে এবার তাতে দিয়ে দেবো জিরেগুঁড়ো সাদা গোলমরিচ গুঁড়ো কালো গোলমরিচ গুঁড়ো কাসুরি মেথি গরম মশলা গুঁড়ো
- 6
মসলা গুলোকে ভাল করে মিশিয়ে নিতে হবে মসলাগুলো ভালো করে ভাজা হলে তাতে দিতে হবে পেয়াজুর বানিয়ে রাখা ক্রিমটা
- 7
পুনরায় সমস্ত মসলা গ্যাস টাকে একদম কম রেখে করতে কষাতে হবে যতক্ষণ না মসলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তারপর তাতে দেবো ফ্রেশ ক্রিম কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি
- 8
এবার দেবো আরেকটু গরম মশলা গুঁড়ো অল্প পরিমান জল এটা বেশি পাতলা হয়না তাই বেশি জল দেবেন না
- 9
ফুটে উঠলে না গ্যাস বন্ধ করে দেবো তৈরি আমাদের রসুননি আন্ডা মালাই মাসালা
- 10
গার্নিশিং এর জন্য আমরা ডিমের সাদা অংশটা গ্রেট করে ধনেপাতা কুচোনো সাজিয়ে পরিবেশন করব
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি