সেমাই পিঠা

Nasrin Ara Chowdhury @recipes_by_nasrin
সেমাই পিঠা
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা হাঁড়িতে পানি নিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে ফুটাতে হবে । পানি ফুটে গেলে তার মধ্যে আটা দিয়ে ভালোমতো সেদ্ধ করে নিতে হবে । আটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে সেটাকে ভালোমতো মথে নিতে হবে। মথা হয়ে গেলে এখন ছোট ছোট লেচি নিয়ে পিঠা বানিয়ে ফেলতে হবে।
- 2
অন্যদিকে হাঁড়িতে দুধ দিয়ে তার মধ্যে চিনি এবং গরম মসলা গুলো দিয়ে ভালোমতো জাল দিয়ে একটু ঘন করতে হবে । দুধ ঘন হয়ে গেলে তার মধ্যে অল্প অল্প করে পিঠা ছেড়ে দিতে হবে এবং নাড়তে থাকতে হবে যেন পিঠাগুলো লেগে না যায়। পিঠা গুলা দেয়া হয়ে গেলে কিছুক্ষণ নেড়েচেড়ে তার মধ্যে নারিকেল দিয়ে দিতে হবে। তারপর পিঠাগুলো সিদ্ধ হলে একটু পাতলা থাকতে নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হলে পিঠা গুলো ঘন হয়ে যাবে। একটু ঠাণ্ডা হলে পরিবেশন করুন সেমাই পিঠা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16267193



মন্তব্যগুলি