পনির মাখানি (paneer makhani recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
একটি পাত্রে টক দই, আদা রসুন বাটা, 1 টেবিল চামচ সর্ষের তেল, 1 টেবিল চামচ শাহী গরম মশলা গুঁড়ো, 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ মধু ভাল করে মিশিয়ে, কেটে রাখা পনির দিয়ে 30 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। তারপর কাঠিতে গেঁথে নিতে হবে।
- 2
এরপর গ্যাসে ভালো করে সেঁকে নিতে হবে।
- 3
কড়াই তে সামান্য মাখন গরম করে, তাতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেবে ঠান্ডা করে নিতে হবে।
- 4
পেষন যন্ত্রে মিশ্রণটি দিয়ে কাজু বাদাম -এর সাথে, মসৃণ পেষ্ট বানিয়ে নিতে হবে।
- 5
কড়াই গরম করে কিছুটা মাখন দিয়ে পেষ্ট ঢেলে কষিয়ে নিতে হবে। সামান্য জল ঢেলে ফুটিয়ে কসৌরি মেথি গুঁড়ো আর সেঁকে রাখা পনির দিতে হবে।
- 6
নামানোর আগে মাখন, গরম মশলার গুঁড়ো, মধু এবং ক্রিম ছড়িয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16291432















মন্তব্যগুলি