এঁচোড়ের কাটলেট
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলু আর এঁচোড় ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে পাতিল নিব।এবার ৩ কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে ভালো করে সিদ্ধ করে নিব।
- 2
সিদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে নিব।এবার হাত দিয়ে আলু আর এচোড় মাখিয়ে নিয়ে ডিম তেল আর বিস্কুট এর গুড়া ছাড়া বাকি সব উপকরন দিয়ে ভালো করে মিশিয়ে নিব।।
- 3
এবার পছন্দ মত গুল বা লম্বা করে সেপ দিয়ে বানিয়ে নিব।এবার ডিম ফেটে বাটিতে নিয়ে ভালো করে ফাটিয়ে নিব।এবার বানানো কাটলেট ডিমে চুবিয়ে নিয়ে বিস্কুট এর গুড়া লাগিয়ে নিব।
- 4
এভাবে সব করার পর চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিব।এবার কাটলেট গুলো দিয়ে কম আচে ২ পাশ ভেজে নিব
হয়ে গেলে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব দারুন স্বাদের এঁচোড়ের কাটলেট।।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16294437




মন্তব্যগুলি