নোনতা নিমকি

Nasrin Ara Chowdhury @recipes_by_nasrin
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দার মধ্যে লবণ-চিনি কালোজিরা দিয়ে একটু ভাল করে মিশিয়ে নিতে হবে। তার মধ্যে দেড় টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে ময়ান দিতে হবে ।
- 2
ভালো করে ময়ান দেওয়ার পরে অল্প অল্প পানি দিয়ে ১টা শক্ত ডো তৈরি করতে হবে । ডোটা দশ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে ।
- 3
১০মিনিট পরে ডোটা আরেকটু ভালো করে মেখে নিয়ে দুই ভাগ করে তার একভাগ পাতলা রুটির মত বেলে নিতে হবে । রুটিটা যত পাতলা হবে নিমকি ততো মুচমুচে হবে । রুটি বেলা হয়ে গেলে একটা ছুরি দিয়ে কেটে ডুবোতেলে ভেজে নিন। ভাজা হয়ে গেলে পরিবেশন করুন নোনতা নিমকি।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16299474



মন্তব্যগুলি (2)