তন্দুরি চিকেন (Tandoori Chicken recipe in bengali)

চিকেন তন্দুরি / গ্রিলড চিকেন
তন্দুরি চিকেন (Tandoori Chicken recipe in bengali)
চিকেন তন্দুরি / গ্রিলড চিকেন
রান্নার নির্দেশ
- 1
চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে চাকু দিয়ে চিকেনর নরম অংশ একটু করে চিরে দিতে হবে। একটি পাত্রে ৩ কাপ জল ও ১/২ কাপ ভিনিগার নিয়ে চিকেন ১০ মিনিট ডুবিয়ে রাখতে হবে।
- 2
তন্দুরি মশলা তৈরির জন্য সমস্ত গোটা মশলা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিতে হবে। তৈরি হয়ে গেলো ঘরে তৈরি তন্দুরি মশলা
- 3
এবার একটা পাত্রে দই, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা-রসুন বাটা, ১ টেবিল চামচ তন্দুরি মশলা, সর্ষের তেল, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে চিকেনের টুকরো গুলো দিয়ে কিছুক্ষণ সময় ধরে ভালো করে মাখিয়ে নিতে হবে।
- 4
ওটিজি ১০ মিনিটের জন্য ৩০০ ডিগ্রি তাপমাত্রায় প্রি হিট করে নিতে হবে এবং র্যাকের নীচে একটা ট্রে রাখতে হবে । এবার মশলা মাখানো চিকেনর টুকরো গুলো ওটিজির মিডিল র্যাকে রেখে টপ (গ্রিল) মোডে ৩০০ ডিগ্রি তাপমাত্রায় ১০ মিনিট গ্রিল করে উপর থেকে বাটার ব্রাশ করে নিন, নিয়ে আবার ১০ মিনিট গ্রিল করে নিন।
- 5
এবার চিকেনর টুকরো গুলো অপর দিকে উল্টে বাটার ব্রাশ করে ১০ মিনিট গ্রিল করে নিলেই তৈরি হয়ে গেল তন্দুরি চিকেন। আমি লাচ্ছা পেঁয়াজ রিং ও গ্রিন চাটনি সঙ্গে পরিবেশন করেছি।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (3)