বিস্কুট চকলেট কেক (Biscuit chocolate cake recipe in bengali)

চকলেট ডে উপলক্ষে ঝটপট বানানো, গ্যাস বার্নারে কুকারে। খুব কম খরচে প্রেসার কুকারে সুন্দর নরম স্পঞ্জি বিস্কুট চকলেট কেক।
বিস্কুট চকলেট কেক (Biscuit chocolate cake recipe in bengali)
চকলেট ডে উপলক্ষে ঝটপট বানানো, গ্যাস বার্নারে কুকারে। খুব কম খরচে প্রেসার কুকারে সুন্দর নরম স্পঞ্জি বিস্কুট চকলেট কেক।
রান্নার নির্দেশ
- 1
সবার আগে বিস্কুট প্যাকেট থেকে বের করে গ্রাইন্ডার জারে নিয়ে পাউডার করে নিয়ে ছাঁকনি বা চালুনি নিয়ে চেলে নিতে হবে। চিনি গুঁড়ো করে নিয়ে বিস্কুটের গুঁড়োর সাথে চেলে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 2
এবারে অল্প অল্প করে দুধ দিয়ে একটা পারফেক্ট কেক ব্যাটার বানাতে হবে খেয়াল রাখতে হবে ব্যাটারে যেন কোনরকম দলা না থাকে বা পাতলা না হয়ে যায়। এরপর ইনো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 3
অন্য দিকে হায় হীটে কুকার বসিয়ে ৫ মিনিট প্রি-হীট করতে দিয়ে কেকটিনে ভালো করে তেল ব্রাশ করে বাটার পেপার বসিয়ে আবারও তেল ব্রাশ করে কেক ব্যাটার ঢেলে ভালো করে কেকটিন টা ট্যাপ করে নিয়ে ওপর থেকে কাজু কিসমিস ছড়িয়ে দিয়ে কুকারের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ধীরে ধীরে কেকটিন বসিয়ে দিয়ে সিটি ছাড়া কুকারের ঢাকনা আঁটকিয়ে মিডিয়াম আঁচে ৪৫ মিনিট বেক করার পর একটা টুথপিক বা কাবাব শিক দিয়ে চেক করে নিতে হবে।
- 4
কাঠি যদি ক্লিন বেরিয়ে আসে তাহলে গ্যাস অফ্ করে কেকটিন আস্তে আস্তে বের করে একটু ঠাণ্ডা করে নিয়ে ওপরে একটা প্লেট দিয়ে উপুড় করে ধীরে ধীরে কেকটিন থেকে কেক বের করে চাকু বা ছুরি দিয়ে পছন্দ মতো পিস্ কেটে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)