কড়াইশুঁটি দিয়ে মুগডাল (koraishuti diye moong dal recipe in Bengali)

Nabanita Dassarma @nabanita_84
কড়াইশুঁটি দিয়ে মুগডাল (koraishuti diye moong dal recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মুগডাল ধুয়ে পরিষ্কার করা প্রেসার কুকারে ভেজে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি।
- 2
এবার কড়াইতে তেল গরম হলে তাতে গোটা জিরা,শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে হালকা করে ভেজে নিয়েছি।
- 3
কড়াইশুটি গুলো দিয়ে আবার একটু ভেজে সামান্য আদা বাটা দিয়ে আবার ভেজে নিয়েছি।এবার দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি।
- 4
সেদ্ধ করে রাখা মুগডাল টা দিয়ে দিলাম আর ডাল ফুটলে পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি।ডাল টা হয়ে গেলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলাম।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16521284



মন্তব্যগুলি