জাফরানি ভাপা দই (Zafrani baked curd recipe in bengali)

#SR
বানালাম ভাপা দই। জাফরানি সুগন্ধে দারুন স্বাদের একটি ডিজার্ট / মিষ্টি।
জাফরানি ভাপা দই (Zafrani baked curd recipe in bengali)
#SR
বানালাম ভাপা দই। জাফরানি সুগন্ধে দারুন স্বাদের একটি ডিজার্ট / মিষ্টি।
রান্নার নির্দেশ
- 1
800 গ্রাম দই, 4-5 ঘণ্টা ছাঁকনিতে রেখে জল ঝরিয়ে নিয়েছি। 1 কাপ হয়েছে। দুধ হাল্কা গরম করে জাফরান ভিজিয়ে রেখে দিয়েছি।
- 2
মিক্সিতে দই, মিল্ক মেইড, কেশর দুধ ও এলাচ গুঁড়ো সব এক সাথে ব্লেন্ড করে নিয়েছি।
- 3
মাটির ছোট ছোট কলস ঘি ব্রাশ করে নিয়েছি। এবার এক হাতা করে দইয়ের মিশ্রণ দিয়ে ফয়েল পেপার দিয়ে মুখ বন্ধ করে দিয়েছি। মাইক্রো ওভেন কনভেকসন মোডে 180* তে প্রী হিট করে নিয়েছি। এবার মাইক্রো প্রুভ প্যানে জল দিয়েছি যাতে ছোট কলস গুলো 1/3 জলে থাকবে। কলস গুলো বসিয়ে 20 মিনিট বেক করেছি।
- 4
গ্যাসে বড় কড়াই বা সস প্যান বসিয়ে জল দিয়ে, একটা স্ট্যান্ড দিতে হবে । ওপরে একটা থালা দিয়ে কলস গুলো বসিয়ে ভাপ দিয়ে নেওয়া যাবে। 15-16 মিনিট মতো লাগবে। বা একটা ছুরি / টুথপিক দিয়ে চেক করে নেওয়া যাবে। পরিষ্কার বার হলে, হয়ে গেছে বোঝা যাবে।
- 5
ড্রাই ফ্রুটস কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি।
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি