সুইট অ্যান্ড সাওয়ার চিকেন (sweet and sour chicken recipe in Bengali)
Soumali Chatterjee @Soumali_1
রান্নার নির্দেশ
- 1
মাংস টুকরা করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে মাংসের মধ্যে ডিম, ময়দা, কনফ্লাওয়ার,লবণ, গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে এক ঘন্টার জন্য. কড়াইতে তেল গরম করে মাংসের পিস গুলো এক এক করে দিয়ে ভেজে নিতে হবে.
- 2
কিছু তেল রেখে বাকি তেল তুলে আদা কুচি,রসুন কুচি দিয়ে ভেজে পেঁয়াজকুচি, ক্যাপ্সিকাম দিতে হবে. এক মিনিটের মত নেড়েচেড়ে শুকনো লঙ্কা গুঁড়ো, রেড, গ্রীন চিলি সস, টমেটো সস, ভিনেগার দিতে হবে একটু নেড়ে গ্লাসের মত জল দিতে হবে. চিনি দিতে হবে.
- 3
জলটা টা ফুটে উঠলে ভাজা চিকেন গুলো দিতে হবে. দু মিনিটের মতো ঢাকা দিতে হবে. এবার সয়া সস, গোলমরিচ গুঁড়ো দিতে হবে. গুলে রাখা কনফ্লাওয়ার দিতে হবে. দু মিনিটের মত রেখে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16540356



মন্তব্যগুলি