পনির পোলাও (Paneer pulao recipe in bengali)

#FF1
পুজোর খাওয়া দাওয়া
পনির ও সব্জি দিয়ে এই দারুণ স্বাদের নিরামিষ পোলাও খুব সহজেই প্রেসার কুকারে বানিয়ে ফেলা যায়।
যেকোন উৎসবের দিন চটজলদি ও ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই দারুণ স্বাদের পনির পোলাও বানালে আর কিছুই লাগবে না।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে চাল ভাল করে ধুয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে।পনির ছোট ছোট কিউব করে কেটে,অল্প নুন, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে তুলে রাখতে হবে।
আলু,গাজর, বিন্সছোট ছোট ডুমো করে কেটে নিতে হবে। - 2
এবার প্রেসার কুকারে তেল গরম করে,ফোরণ দিয়ে একটু নেড়ে,আলু,গাজর ও বিন্সদিয়ে ভাজতে হবে।
কাজুবাদাম, কিসমিস, ভেজানো চাল, নুন, হলুদ,চিনি, আদা গ্রেট করা দিয়ে ভাল করে ভেজে নিতে হবে। - 3
একটু ভাজা হলে,মটরশুঁটি, ভেজে রাখা পনির,চেরা কাঁচা লঙ্কা,গরম মশলার গুঁড়ো,ঘি দিয়ে ভাল করে মিশিয়ে, আন্দাজ মত গরম জল দিয়ে,কুকারের ঢাকনা লাগিয়ে একটা হুইসেল দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।
- 4
প্রেসার কুকারের ভাপ বের হয়ে গেলে,ঢাকনা খুলে এই পনির পোলাও প্লেটে সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (5)