পটল চিংড়ির দোরমা(potol chingrir dorma recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
পটলগুলোর গা ছুরি দিয়ে সাবধানে ঘষে নিয়ে পটলের একদিকের মুখটা কেটে তার ভিতর থেকে বীজগুলো বের করে রাখতে হবে ।
- 2
ছাড়ানো পটলগুলো কিছুক্ষন নুন জলে ভিজিয়ে রেখে জল থেকে তুলে হলুদ মাখিয়ে ভেজে নিন ।
- 3
কড়াইতে অল্প তেল রেখে তাতে পটলের বীজ, কুঁচো চিংড়ী একসাথে হালকা ভেজে তুলে নিন ।
- 4
সর্ষে, পোস্ত, নারকেল, লঙ্কার মধ্যে পটলের বীজ ও চিংড়ী মাছ ভাজা মিশিয়ে অল্প জল দিয়ে বেটে রাখুন ।
- 5
সেই কড়াতেই বাকি তেলে অল্প ঘী মিশিয়ে তাতে জিরা, মৌরি ফোরন দিয়ে সুন্দর গন্ধ বের হলে বাটা মিশ্রণটা ঢেলে নুন, হলুদ, চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিন ।
- 6
নামানোর আগে গুঁড়ো দুধটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে রাখুন ।
- 7
মিশ্রণটা কিছুটা ঠান্ডা হলে এবার সেটা থেকে অল্প অল্প করে নিয়ে চামুচের সাহায্যে যতটা সম্ভব ভাজা পটলগুলোর ভিতরে পুরে দিন ।
- 8
পটলের মুখ গুলো কেটে রাখা পটলের টুকরো গুলো দিয়ে বন্ধ করে সুতোর সাহায্যে বেঁধে দিন ।
- 9
এইবার কড়াইতে বাকি তেলটুকু দিয়ে তাতে তেজপাতা, জিরা ফোরণ দিয়ে গন্ধ বের হলে বাটা মিশ্রনের অবশিষ্ট টুকু সামান্য জলে গুলে ঢেলে দিন । সাথে দিন ঝোলের আন্দাজে জল এবং স্বাদ মতো নুন,হলুদ, জিরাগুঁড়ো, সামান্য চিনি ও চেরা লঙ্কা/গুঁড়ো লঙ্কা ।
- 10
গ্যাস হাই ফ্লেমে রেখে ঝোল ফুটে উঠলেই তাতে পটলগুলো ছেড়ে দিন সাবধানে, ঝোল গা মাখা হয়ে এলে গরম মশলার গুঁড়ো এবং ঘী ছড়িয়ে নামিয়ে নিন ।
- 11
গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে এই পদ ।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি