মুগরসপুলি পিঠে (moong raspuli pithe recipe in bengali)

#RDS
২৬ জানুয়ারী আমাদের দেশের প্রজাতন্ত্র দিবসের রেসিপি চ্যালেঞ্জে আমি মুগরসপুলি পিঠে তৈরী করেছি।
পুলি পিঠে আমাদের দেশেরই রেসিপি।তাই আমি এই রান্না করেছি

রান্নার নির্দেশ
- 1
মুগ ডাল শুকনো খোলায় ভেজে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি।ঠিক ততটাই জল দিয়ে যাতে ডাল সেদ্ধ হবার পরে আর জল অবশিষ্ট না থাকে
- 2
সেদ্ধ করবার পরে ডাল মিক্সিতে দিয়ে বেটে নিয়েছি
- 3
এই ডালবাটার সাথে পরিমাণ মত চালের গুঁড়ো ও নুন মিশিয়ে একটা মন্ড তৈরী করেছি।এর থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি
- 4
হাতে একটু ঘি মেখে নিয়ে প্রতিটি লেচির ভিতরে মাখা সন্দেশ পুর দিয়ে পুলি গরে নিয়েছি। এর পরে সমস্ত পুলির গায়ে ঘি ব্রাস করে নিয়ে এয়ার ফ্রায়ারে র ট্রেতে রেখেছি।
- 5
এয়ার ফ্রায়ারে ১০ মিনট সময় এবং ১৬০ ডিগ্রী তাপমাত্রা সেট করে চালিয়ে দিয়েছি।অন্য দিকে ততক্ষন পাটালি গুড় ভেঙে নিলাম রস করবার জন্যে
- 6
সামান্য জল ও পাটালি গুড় আঁচে বসিয়ে এক তারের রস তৈরী করে নিতে হবে
- 7
ওদিকে পুলিপিঠে এয়ার ফ্রায়ারে ভাজাহয়ে গেছে লাল করে
- 8
এবারে পুলি পিঠে গুলো গরম রসে ফেলে মাখিয়ে নিয়ে সার্ভ করতে হবে। গরম বা ঠান্ডা দু রকম ভাবেই খাওয়া যায়
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি