মটরশুঁটির পরোটা(matarshutir paratha recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
নুন ও তেল দিয়ে আটা মেখে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ১ঘন্টা।
- 2
প্যানে তেল গরম করে গোটা জিরে, আদা ও লঙ্কা কুচি দিয়ে ধুয়ে রাখা মটরশুঁটি গুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে মটরশুঁটি নরম হয়েছে যায়।
- 3
ভেজে নেওয়া মটরশুঁটি ঠান্ডা হয়ে আসলে মিক্সারে পেস্ট করে নিতে হবে তাহলেই পুর তৈরী হয়েছে যাবে। জল দেবার দরকার পড়বে না।
- 4
পুর হয়ে গেলে আটা একবার ভালো করে মেখে লেচি কেটে সেগুলোকে গোল করে পুর ভরে বেলে নিতে হবে। দিয়ে তাওয়াতে দিয়ে দুপিট ভালো করে সেঁকে নিয়ে ব্রাশে করে তেল বুলিয়ে দুপিট ভেজে নিলেই হয়ে যাবে মটরশুঁটির পরোটা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16780517









মন্তব্যগুলি