ভেজ পাস্তা (Vej Pasta Recipe in Bengali)

#SFR
আমরা রাস্তায় ঘুরতে বেরোলে মুখোরোচক স্ট্রিট ফুড খেয়ে থাকি। বাড়িতে বসে যদি হাতের কাছে মুখোরোচক ঐ রকম একটা খাবার পায় ভালোই লাগে। আজ বাড়ির কচিকাঁচাদের আবদারে বানিয়ে দিলাম ভেজ পাস্তা।

রান্নার নির্দেশ
- 1
গ্যাস ওভেন জ্বালালাম,প্রথমে একটা মাঝারি সাইজের পাত্রে লবণ দিয়ে পরিমাণ মতো জল গরম করে নিয়ে পাস্তা দিয়ে দিলাম, হাফ চা চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল দিলে পাস্তা গায়ে গায়ে লেগে যায় না। পাস্তা সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিয়ে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিলাম।
- 2
হাতের কাছে উপকরণ গুলি রাখলাম।
- 3
এবার গ্যাস ওভেন রান্নার জন্য কড়াই বসালাম, কড়াই গরম হলে তেল ঢেলে দিলাম। তেল গরম করে নিয়ে সমস্ত সবজি ঢেলে দিলাম, পাস্তা মশলা দিয়ে দিলাম।অল্প সময়ের জন্য নাড়া চাড়া করে পাস্তা ঢেলে দিলাম।
- 4
তারপর আন্দাজ মতো লবণ, চিলি সস, সয়া সস দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। আজিনা মোটো, স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম। ঢাকনা বন্ধ করে দিলাম। গ্যাস ওভেন বন্ধ করে দিলাম । নামিয়ে নিয়ে গোলমরিচের গুঁড়ো ও রেড পিপার সস্ ছড়িয়ে দিলাম।পরিবেশনের জন্য প্রস্তুত করলাম।
- 5
ভেজ পাস্তা পরিবেশন করলাম।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি