ভেজিটেবল চপ

#SFR
খুব ই জনপ্রিয় একটি স্ট্রিট ফুড হলো ভেজিটেবল চপ, বিশেষ করে শীতকালে
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বীট আর গাজর সরু সরু লম্বা করে কেটে নিতে হবে। আলু সেদ্ধ করে মেখে নিতে হবে।
এরপর কড়াই এ ২টেবিল চামচ সাদা তেল গরম করে নারকেল কুচি আর বাদাম ভেজে তুলে রাখতে হবে। তারপর ওই তেলে ই পাঁচফোড়ন দিয়ে গন্ধ বেরোলে কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা দিয়ে ভেজে গন্ধ বেরোলে বীট আর একটু নুন দিয়ে নেড়েচেড়ে ঢেকে রাখতে হবে। এরমধ্যে গোটা জিরে, মৌরি, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা আর আমচুর পাউডার গুঁড়ো করে নিতে হবে। - 2
বীট টা একটু নরম হলে গাজর কুচি দিয়ে বাকি নুন দিয়ে নরম হওয়া অবধি ভাজতে হবে, নরম হয়ে গেলে যে মশলা গুঁড়ো টা বানানো হয়েছিল ওই মশলা টা ২চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে রাখতে হবে একটু, তারপর ঢাকা খুলে একটু চিনি দিয়ে নেড়ে (চপ টা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে)।
- 3
এরপর সেদ্ধ করে রাখা আলু মাখা টা দিয়ে সাবধানে নাড়তে হবে যাতে বীট, গাজর ভেঙ্গে না যায়। একদম শুকনো হয়ে এলে আঁচ বন্ধ করে ঘি, ভাজা নারকেল আর বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে চপের পুর টা ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হলে চপের গড়ে নিতে হবে।
- 4
এরপর ব্যাটার টা তৈরি করার জন্য ২ডিম নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিতে হবে,বা কর্ণফ্লাওয়ার জলে গুলে নিতে হবে। একটা প্লেটে ময়দা আর একটা প্লেটে বিস্কুটের গুঁড়ো রেডি করে নিতে হবে। এরপর চপ গুলো প্রথমে ময়দা মাখিয়ে ডিমের গোলায় বা কর্ণফ্লাওয়ার গোলা তে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে আরেক বার ডিমের গোলা আর বিস্কুটের গুঁড়ো মাখিয়ে গড়ে নিতে হবে সব চপ গুলো।
- 5
তারপর কড়াই এ সাদা তেল গরম করে চপ গুলো এক এক করে ভেজে নিয়ে স্যালাড কাসুন্দি অথবা সস্ দিয়ে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি (2)