চাট (Chaat recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
একটা মিক্সিং বোলে সুজি, ময়দা, নুন, চিনি, ঘি মিশিয়ে জল দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে 30 মিনিট রেস্টে রেখে দিতে হবে।
- 2
এবার লেচি কেটে রুটির মতো বেলে নিতে হবে। রুটির গায়ে কাঁটাচামচ দিয়ে ফুটো ফুটো করে দিয়ে কুকিকাটার দিয়ে গোল গোল করে কেটে নিতে হবে।
- 3
কড়াইতে সাদাতেল গরম করে গোল করে কাটা পাপড়ি গুলো সোনালী করে ভেজে নিতে হবে । টকদইটা নুন, চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে রাখতে হবে।
- 4
এবার সার্ভিং প্লেটে পাপড়ি গুলো সাজিয়ে উপরে আলুসিদ্ধ, পেঁয়াজ কুঁচি, টমেটো কুঁচি, ফেটানো টকদই, তেঁতুলের চাটনি, ধনেপাতার চাটনি, ভাজা জিরের গুঁড়ো, চাটমশলা, লঙ্কাগুঁড়ো, কাঁচালঙ্কা কুঁচি, নুন দিতে হবে।
- 5
সবকিছু দিয়ে সাজাবার পরে উপর থেকে চাট মসলা আর ঝুড়ি একটু ছড়িয়ে দিতে হবে
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16807620







মন্তব্যগুলি