রাঙ্গা আলুর পান্তুয়া (ranga alur pantua recipe in Bengali)

#DR1
খাবার শেষ রাতে একটু মিষ্টি হলে সবারই খুব ভালো হয়। আর পান্তুয়া খেতে কম বেশি আমরা সকলেই ভালোবাসি। এখন প্রচুর রাঙ্গা আলু পাওয়া যাচ্ছে তাই রাঙা আলূর পান্তুয়া বানালাম এটি খেতে খুব সুস্বাদু হয়।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে রাঙ্গা আলুটাকে সেদ্ধ করে নিতে হবে।
- 2
সেদ্ধ হয়ে গেলে একটা পাত্রে তুলে নিতে হবে।
- 3
এবার ওটাকে খোসা ছাড়িয়ে গ্ৰেটার দিয়ে গ্রেট করে নিতে হবে।
- 4
এবার ওর মধ্যে গুঁড়ো দুধ ময়দা বড় এলাচ আর ঘি দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
- 5
ভালো করে মাখা হয়ে গেলে ওগুলোকে বলের আকারে গড়ে নিতে হবে।
- 6
এবার চিনির সিরাটা তৈরি করে নিতে হবে।
- 7
একটা প্যানের মধ্যে ২ কাপ চিনি আর দু কাপ জল দিয়ে ছোট এলাচ দিয়ে ফুটিয়ে সিরা টা বানিয়ে নিতে হবে।
- 8
এবার কড়াইতে তেল গরম করে ওর মধ্যে রাঙ্গা আলুর বলগুলো দিয়ে ভেজে নিতে হবে একটু লাল করে।
- 9
ভাজা হয়ে গেলে গরম চিনি সিরায় ফেলে দিতে হবে।
- 10
কিছুক্ষণ রসের মধ্যে রেখে ওগুলো তুলে পরিবেশন করতে হবে
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি