মটন কষা(mutton kosha recipe in Bengali)
মটন কষা(mutton kosha recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
মাটন গরম জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিন ।এর মধ্যে আদা রসুন পেঁপে বাটা,1/2 চা চামচ গরম মশলা,লাল লঙ্কার গুঁড়ো, হলুদ তেল ও নুন এবং টকদই মিশিয়ে ম্যারিনেট করে রাখুন
- 2
কড়াই এ তেল গরম করে তাতে গোটা গরম মশলা, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা ও জিরা ফোড়ন দিয়ে দিন এবং সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করুন
- 3
এবার পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজুন নুন হলুদ দিয়ে, লালচে করে ভেজে আদা রসুন বাটা দিয়ে দিন এবং কাঁচা গন্ধ দুর হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিন
- 4
ম্যারিনেট করা মাটন দিয়ে দিন এবং ভাল করে কষিয়ে নিন নুন হলুদ দিয়ে,কম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিন
- 5
এভাবেই 15 -20 মিনিট কষিয়ে আঁচ বন্ধ করে রাখুন।25 মিনিট বাদে অন্য একটা পাত্রে তেল ও ঘি দিয়ে ভালো করে গরম করে তাতে জিরা ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো,চিনি (ঐচ্ছিক),হলুদ ও স্পেশাল মশলা গুঁড়ো মিশিয়ে দিয়ে দিন এবং ভাল করে কষিয়ে নিন
- 6
মাটন ঐ মশলার মধ্যে দিয়ে মিশিয়ে নিন এবং 5-6 মিনিট কষিয়ে গরম মশলা গুঁড়ো মিশিয়ে নামিয়ে নিন এবং পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি