আলু পোস্ত (Aloo posto recipe in Bengali)

#BRR
বাঙালির খাবার-দাবারের ক্ষেত্রে সবথেকে আগে বোধহয় নাম আসে ভাত ডাল আর আলু পোস্ত র। সেই আলু পোস্ত রেসিপি আজ আমি শেয়ার করলাম আপনাদের সাথে। বানানো খুব সহজ আর স্বাদ কোনদিনই ভোলা সম্ভব নয়।

রান্নার নির্দেশ
- 1
প্রথমেই কড়াই তে তেল দিয়ে তেল গরম হলে কাঁচা লঙ্কা গুলো দিয়ে আলু গুলো ভালো করে বেজে নিতে হবে। তারপর প্রয়োজন মত লবণ দিয়ে ভালো করে নেড়ে দিয়ে ঢাকা চাওয়া দিয়ে দিতে হবে।
- 2
মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে। এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে দেবো ও ঢাকা চাপা দিয়ে দেবো। এই ভাবে অন্তত 10 মিনিট রানা করার পর অল্প জল দিয়ে ঢাকা দেবো। সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করবো।
- 3
সেদ্ধ হয়ে এলে আগে থেকে বেটে রাখা পোস্ত দিয়ে দেবো ও নেড়ে নিয়ে নাবিয়ে নেবো ও ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের প্রিয় আলু পোস্ত।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি