চাপড় ঘন্ট (Chapor Ghanto Recipe In Bengsali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মটর ডাল ধুয়ে ৬-৭ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে, তারপর সেটা বেঁটেনিতে হবে।
একটুরা আদা, ৪-৫টা কাঁচালংকা ২ চা চামচ জল দিয়ে বেঁটে একটা পেস্ট বানিয়ে রাখতে হবে| - 2
করলা, পটল আলু,ঝিঙ্গে, বীনস, ডাঁটা,কুমড়া, গাজর সব লম্বা ফালি করে কেটে নিতে হবে|
সব মশলা,তেলও আনুসঙ্গিক জিনিসগুলি গুছিয়ে নিতে হবে|নারকেল কুরিয়ে রাখতে হবে। - 3
প্যানে ১ চা চামচসঃ তেল ছড়িয়ে মটর ডাল বাঁটাতে নুন হলুদ, কালোজিরা, আদালংকার পেস্ট,সামান্য খাবার সোডা দিয়ে ফেটিয়ে পুরোটা চাপড় একসাথে চ্যাপ্টা করে ভেজেনিতে হবে।এসময় আঁচ কমিয়ে প্যানটা ১ মিনিট ঢেকেদিতে হবে| ১পিঠ হলে চাপড়টা সাবধানে উল্টে, দরকার হলে সামান্য সঃ তেল ছড়িয়ে আবার ঢাকা দিয়ে ভাজাহতে দিতে হবে।দু পিঠভাজা হলে প্লেটে তুলে রাখতে হবে | এবার ঐ প্যানে আর একটু তেল দিয়ে করলা গুলিনুন হলুদ মাখিয়ে ভেজেতুলে রাখতে হবে|
- 4
চাপড়ও করলাভাজার প্যানে আরো ২ চা চামচ তেল দিয়ে, তেজপাতা, লংকা, পাঁচফোঁড়ন দিয়ে লম্বা কাটা আলুগুলি দিতে হবে | তারপর একে একে ডাঁটা, গাজর, পটল, ঝিঙ্গেও শেষে কুমড়া দিয়েকষাতে হবে|
- 5
সবজিগুলো মোটামুটি কষানো হলে আদালংকারপেস্ট দিয়ে১মিনিট ভাজতে হবে। মশলা ভাজা হলেহলুদ, চিনি নুন, ভাজা করলা দিয়ে নেড়ে ১ কাপজল দিয়ে ৬-৭ মিনিট ঢেকে রান্না করতে হবে|
- 6
৬ মিনিট পর নারকেলকোরাও চাপড়গুলো টুকরা করে ঐঘন্টতে মেশাতে হবে| এসময় সাবধানে কয়েকটা চাপড় হাতদিয়েভেঙ্গে দিতে হবে৷এই রান্নায় সবজিগুলো বেশী সেদ্ধ করা যাবে না, একটু গোটা গোটা রাখতে হবে।সব শেষে ১ চা চামচ ঘি ছড়িয়ে উল্টেপাল্টে গ্যাস বন্ধ করেদিতে হবে| তৈরী হয়েগেলওপার বাংলার সাবেকী রান্না চাপড়ঘন্ট |এটিএকটি হারিয়ে যাওয়া রান্না | কেউ কেউ এই রান্নায়তেঁতো উচ্ছে/করলা দেয় না, কিন্তু সাবেকীরান্নায় সামান্য তেঁতো স্বাদেই করা হয়ে থাকে ।
- 7
এবার এটি গরম ভাতে পরিবেশন করতে হবে|
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি