বিরিয়ানি মশলা(biriyani masala recipe in bengali)

#ML
আজকাল সব কিছুর রেডিমেড মশলা পাওয়া যায়।কিন্তু তার স্বাদ ও গন্ধ অনেক তফাৎ বুঝিয়ে দেয়।গন্ধ হয়তো অনেক বেশি সুন্দর হয় কিন্তু স্বাদ কখোনোই ভালো হয় না।আমি বিরিয়ানি বানাবো বলে খুব ভেবে চিন্তে মশলা টা বাড়িতেই বানিয়েছি।এটা আমার সেই বানানোর সময়টাতে ও কাজে লাগে আর স্টক করেও রাখা যায়।

রান্নার নির্দেশ
- 1
প্রথমেই সব গোটা মশলা সাজিয়ে নিতে হবে তা না হলে কাজের অসুবিধা হবে। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে প্রথমে স্টার এনেস,দারুচিনি,এলাচ,জায়ফল,জয়েত্রী দিয়ে হালকা হাতে নাড়তে হবে মিনিট তিনেক পর সাজিরে,সামরিচ,কাবাব চিনি দিয়ে আবার ফ্রাই করতে হবে হালকা হাতে।
- 2
শেষে দিয়ে দিতে হবে তেজপাতা ও গোলাপের শুকনো পাপড়ি ।এক্ষেত্রে বলে রাখি এই গোলাপের পাপড়ি গুলো আমি বাড়িতে শুকিয়ে নিয়েছি নানা কাজে ব্যবহার করার জন্যে।এই গোলাপের পাপড়ি দিলে একটা সুন্দর গন্ধ হয়।এটা না ও দিতে পারেন বন্ধুরা।
- 3
এবার হালকা গরম অবস্থাতেই মিক্সিতে পিষে নিতে হবে মিহি করে।ব্যাস তৈরি হয়ে গেলো বিরিয়ানি মশলা।এই স্বাদে ও গন্ধে ভরা বিরিয়ানী মসলা একটা এয়ার টাইট কন্টেনারে করে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি