প্রেসার কুকার চিকেন(Pressure cooker chicken recipe in Bengali)

খুব কম সময় দারুন একটু অন্যরকম গরম ভাতে
প্রেসার কুকার চিকেন(Pressure cooker chicken recipe in Bengali)
খুব কম সময় দারুন একটু অন্যরকম গরম ভাতে
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সব উপকরন একসঙ্গে সাজিয়ে রাখতে হবে।
- 2
চিকেন ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।টক দই দিয়ে ভালো করে মেখে 15 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে।
- 3
কড়াই বসিয়ে গরম হলে তেল দিয়ে ফোড়ন দিতে হবে।পেঁয়াজ কুচি ও টমেটো কুচি দিয়ে ভালো করে ভাজতে হবে।
- 4
কড়াইতে সব বাটা মসলা ও নুন, হলুদ লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
- 5
মাংস ভালো করে কষিয়ে নিতে হবে।ঢেকে ঢেকে কষাতে হবে।
- 6
মাংস ভালো করে কষিয়ে নিয়ে,পেসার কুকারে দিতে হবে।কড়াইতে জল হালকা গরম করে দিতে হবে।
- 7
পেসার কুকারে কাচা লঙ্কা চেরা দিয়ে গ্যাস জ্বালিয়ে বসিয়ে 2 সিটি দিয়ে গ্যাস অফ করে দিতে হবে।
- 8
ঠাণ্ডা হলে পেসার কুকার খুলে গরম মসলা গুঁড়া দিয়ে হালকা ঢেকে রাখতে হবে।গরম ভাতে পেসার কুকার থেকে চামচ এর সাহায্যে পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes



























মন্তব্যগুলি