রান্নার নির্দেশ
- 1
তাওয়াতে তেল গরম করে বেবী পটেটো গুলি ভেজে নিলাম। এবার উদ্বৃত্ত তেলে কাঁকড়া গুলি ভেজে নিলাম। এবার তেলে রসুন কুঁচি ও আদা কুচি ২ মিনিট ভেজে নিলাম।
- 2
এরপর পেঁয়াজ কুচি সাদা হয়ে এলে কাঁচা লঙ্কা এবং টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার সব মশলা ছড়িয়ে দিলাম।
- 3
মশলা কষে এলে নারকেল কোরা দিয়ে ২-৩ মিনিট মাঝারি আঁচে রান্না করলাম। এবার মটরশুঁটি দিয়ে ৪-৫ মিনিট রান্না করলাম।
- 4
মিশ্রনে জল যোগ করে স্বাদ মতো লবন হলুদ চিনি দিলাম। ঝোল ফুটলে কাঁকড়া গুলি ও আলু গুলি রোগ করে ৫ মিনিট রান্না করলাম।
- 5
এবার টক দই মিশিয়ে আরো ৫ মিনিট ঢাকা দিয়ে রান্না করলাম। সবশেষে নারকেল দুধ ও হিঙ সরিষা কারি পাতা সম্ভরা দিয়ে নামিয়ে নিলাম। তৈরি বেবী পটেটো ক্র্যাব কারি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/17235117














মন্তব্যগুলি (2)