মশলাদার টোফু

টোফুকে সিম বীজের দই ও বলা হয়। এটি ঘনীভূত সয়াবিন দুধ থেকে উৎপন্ন হয়, এই ঘনীভূত দুধ চেপে নরম সাদা টোফু বানানো হয়। এটা নরম, শক্ত বা অতিরিক্ত শক্ত হতে পারে। এটা খুবই স্বাস্থ্যকর ও মশলাদার পদ। এই রেসিপিটি সঞ্জীব কাপুর এর রেসিপি থেকে অনুপ্রাণিত।

রান্নার নির্দেশ
- 1
পেয়াঁজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচিয়ে নিন। ব্রকোলি ও মাশরুম কাটুন।
- 2
টোফুও ডুমো করে কাটুন।
- 3
প্যানে তেল গরম হলে শুকনো লঙ্কা ফোরণ দিন। এতে এবার পেয়াঁজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে ভাজুন।
- 4
এবার ব্রকোলি ও মাশরুম দিন। মাশরুম থেকে বেরোনো জল ব্রকোলিকে নরম করতে সাহায্য করবে। ভালোকরে নাড়ুন।
- 5
এবার স্বাদমত নুন ও চিলিফ্লেক্স বা শুকনো লঙ্কা গুঁড়ো ও এক চিমটে চিনি দিন।
- 6
জল দিয়ে দিন, এবার ফুটতে শুরু করলে কর্নস্টার্চ গোলা জল দিয়ে দিন যাতে ঝোল ঘন হয়।
- 7
এবার টুকরো করা টোফু দিয়ে মেশান।
- 8
৫ মিনিট পর গ্যাস বন্ধ করুন এবং ভাত দিয়ে গরমাগরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি