দই বড়া

হাসপাতালে সারাটা দিন অনেকটা পরিশ্রম এর পরে ক্লান্ত হয়ে বাবা ও মা বাড়ি ফিরলে। বাইরে মুসলধারায়ে বৃষ্টি পারছিল । কোনো দোকান পাট ও খোলা ছিল না যে কিছু চটপটা খাবার কিনে আনবো। এক মূহুর্ত চিন্তা করে দইবড়া বানিয়ে ফেললাম যেহেতু সমস্ত উপকরণ আমার হাতের কাছেই ছিল। খুব যত্ন করে বানালাম এবং চাটনিতে কিছু অদলবদল ঘটালাম। আমার মা বাবা এটা খুব পছন্দ করলেন এবং বললেন রাস্তার কেনা খাবারের চেয়ে স্বাদ অনেক ভালো এবং বেশি স্বাস্থ্যকর।

রান্নার নির্দেশ
- 1
সবুজ চাটনি প্রস্তুতিকরণ- ধনেপাতা, পুদিনা পাতা, গোটা জিরা, পাতিলেবুর রস, নুন ও কাঁচালংকা একত্রে বেটে নিন।
- 2
মিষ্টি চাটনি প্রস্তুতিকরণ- ৩ ঘন্টা ধরে উষ্ণ জলে তেঁতুল ভিজিয়ে রাখুন। বীজ বার করে, শাঁস বার করে নিন। এবার প্যান গরম হলে, তেঁতুলের শাঁস, জল, কোচানো খেঁজুর, গুড়, আধা চা চামচ বীটনুন, আধা চা চামচ নুন, আধা চা চামচ রোস্টেড জিরা গুঁড়ো সহযোগে ফোটান এবং ঘন হলে নামিয়ে নিন।
- 3
বড়া প্রস্তুতিকরণ- ডাল ৪-৫ ঘন্টা ভিজিয়ে রাখুন এবং সামান্য জল দিয়ে বেটে নিন। বাটিতে ভালোকরে ফেটান। টকদই বেশি করে চিনি ও সামান্য নুন দিয়ে ফেটিয়ে রেফ্রিজারেটর এ রাখুন। ডালবাটা, আদা কুচি, এক চিমটে নুন দিয়ে মেশান ভালোকরে। প্যানে তেল গরম করুন। এবার ডালের মিশ্রন থেকে ছোট ছোট বল বানিয়ে ছাঁকা তেলে ভাজুন।
- 4
আলাদা বাটিতে হিঙ ও জল মিশিয়ে রাখুন। এবার যত তাড়াতড়ি সম্ভব বড়া ভাজাগুলো হিঙ জলে ৫ মিনিট ভিজিয়ে রাখুন। এবার বড়া থেকে জল নিংড়ে বার করে নিন এবং এগুলো ঠান্ডা টকদই এর উপর রাখুন। প্লেটে অল্প টকদই রাখুন, এর উপরে বড়াগুলো রাখুন। প্রতিটা বড়া হালকা করে কেটে নিন এবং এর উপরে রোস্টেড জিরা পাউডার ও শুকনো লঙ্কা গুঁড়ো ছড়িয়ে সবুজ ধনেপাতার চাটনি ও মিষ্টি চাটনি সহযোগে পরিবেশন করুন। দইবড়া আপনার জন্য প্রস্তুত।
- 5
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি