মোচা চিংড়ি ঘন্ট
মোচা চিংড়ি ঘন্ট একটি ঐতিহ্যবাহী ও চিরাচরিত বাঙালি পদ।
রান্নার নির্দেশ
- 1
মিহি করে কোচানো মোচা নুন জলে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন।
- 2
এবার সেদ্ধ করুন।
- 3
জল ঝরিয়ে পরিষ্কার করে নিন।
- 4
চিংড়িতে অল্প নুন ও হলুদগুঁড়ো মাখিয়ে নিন।
- 5
প্যানে সর্ষের তেল গরম করুন।
- 6
ভালোকরে আলু ভেজে নিন।
- 7
চিংড়িও ভেজে নিন।
- 8
প্যানে ৪ বড় চামচ তেল দিন।
- 9
এবার ১/৪ চা চামচ, ২ টি তেজপাতা ও ১ টি শুকনো লঙ্কা ফোরণ দিন।
- 10
এবার ২ চা চামচ আদা বাটা দিয়ে ভাজুন।
- 11
এবার জিরা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মেশান।
- 12
এবার স্বাদমত নুন ও চিনি দিন।
- 13
২ চা চামচ জল দিয়ে কড়া আঁচে ১ মিনিট ফোটান।
- 14
ভাজা আলু,ভাজা চিংড়ি দিয়ে মাঝারী আঁচে ২ মিনিট রাঁধুন।
- 15
এতে সেদ্ধ করা মোচা দিয়ে মাঝারী আঁচে ৫ মিনিট কষান।
- 16
এবার এক কাপ জল দিয়ে আরও ১০ মিনিট ঢেকে দিন।
- 17
হয়ে গেলে ১ চা চামচ ঘী ও ১ চা চামচ গরম মশলা ছড়িয়ে ভালোকরে মিশিয়ে নিন।
- 18
৫ মিনিট বাদে মোচা চিংড়ি ঘন্ট পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি