বরিশালী ইলিশ ভাপা
ভাপা ইলিশ একটি অন্যতম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পদ।
রান্নার নির্দেশ
- 1
মাছের গায়ে নুন ও হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।
- 2
টকদই ও হলুদ গুঁড়ো একত্রে ভালোকরে ফেটিয়ে নিন।
- 3
প্যানে ৪ বড় চামচ সর্ষের তেল দিয়ে মাছগুলো চেপে চেপে ভেজে তুলুন।
- 4
ওই তেলে কালোজিরা ও কাঁচা লঙ্কা ফোরণ দিন।
- 5
এবার পোস্ত ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ২ মিনিট নাড়ুন। ওই ফেটানো টকদই দিয়ে দিন।
- 6
স্বাদমত নুন দিয়ে দিন এবং ২ মিনিট সমানে নাড়তে থাকুন।
- 7
এবার নারকেল বাটা ও সর্ষে বাটা মেশান।
- 8
ধীরে ধীরে ভাজা মাছগুলো দিয়ে দিন সঙ্গে কিছু কাঁচা লঙ্কা ও দিন যাতে সুন্দর গন্ধ বেরোয়।
- 9
ঢেকে দিন এবং ঢিমে আঁচে ৩-৪ মিনিট রাঁধুন।
- 10
নামানোর আগে সর্ষের তেল ছড়িয়ে দিন।
- 11
ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/7312585





মন্তব্যগুলি