চিজ ভরা ক্যাপসিকাম
রান্নার নির্দেশ
- 1
১৮০° সেলসিয়াস এ ওভেন প্রিহিট করুন।
- 2
ক্যাপসিকামের উপরিভাগে আধা ইঞ্চি করে কেটে ফেলুন যাতে কাপের মত লাগে। এবার ভেতর থেকে দানা বার করে নিন।
- 3
ননস্টিক প্যানে তেল গরম করুন। এতে এবার পেয়াঁজ ও রসুন দিয়ে এক মিনিট ভাজুন।
- 4
এবার চৌকো করে কাটা ক্যাপসিকাম দিয়ে ২ মিনিট নাড়ুন।
- 5
টম্যাটো পিউরি মেশান।
- 6
এরপর সাবধানে কটেজ চিজ মেশান। নুন, মিক্সড হার্বস, চিলিফ্লেক্স এবং প্রসেসড চিজ মিশিয়ে নামিয়ে নিন।
- 7
এবার ওই ক্যাপসিকাম কাপের মধ্যে রান্না করা পুর টা দিয়ে দিন এবং বেকিং ট্রে'র উপরে বসিয়ে দিন।
- 8
পুর ভরা ক্যাপসিকাম এর উপরে মজারেলা চিজ ছড়িয়ে দিন এবং এগুলো প্রিহিট করা ওভেনে ১৫-২০ মিনিট বেক করুন।
- 9
ওভেন থেকে বের করে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/7312586




মন্তব্যগুলি