রান্নার নির্দেশ
- 1
প্যানে দুধ ফুটিয়ে ঘন ও অর্ধেক পরিমান করে নিন।
- 2
হয়ে গেলে গ্যাস বন্ধ করুন। একটি বাটিতে দুধ ঢেলে সম্পূর্ণ ঠান্ডা করুন।
- 3
জল ও চিনি ফোটান। চিনি গলে যাবে এবং ১/৩ ভাগ ফুটে ঘন হয়ে যায় যাবে।
- 4
গ্যাস বন্ধ করে দিন। এই চিনির সিরাপে এবার এলাচ গুঁড়ো, কেশর মিশিয়ে নিন।
- 5
বাটিতে ঢেলে ঠান্ডা করুন।
- 6
ওই ঠান্ডা দুধে ময়দা, সুজি মিশিয়ে ভালোকরে ফেটান যাতে কোনো ডেলা না থাকে।
- 7
এবার এতে চিনি ও এক চিমটে নুন ও প্রয়োজনমত অল্প দুধ মেশান।
- 8
মিশ্রণটি আধা ঘন্টা সরিয়ে রাখুন।
- 9
প্যানে ঘী গরম করুন। এতে এক চামচভর্তি মিশ্রণ দিয়ে দিন এবং প্যানকেকের মত ছোট গোলাকার বানান।
- 10
ঢিমে আঁচে দুপিঠ ভাজুন।
- 11
ভাজা হয়ে গেলে চিনির সিরাপে ডুবিয়ে নিন এবং রাবড়ি সহযোগে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/7312589





মন্তব্যগুলি