ডাব চিংড়ি
#দশেরা পোস্ট৩
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডাবের শাঁস বার করে নিন।
- 2
মিক্সারে ডাবের শাঁস ও জল বেটে নিন।
- 3
প্যানে সর্ষের তেল গরম করুন, এবার পেয়াঁজকুচি স্বচ্ছ করে ভেজে তুলুন।
- 4
এবার আদা-রসুন-কাঁচা লঙ্কা বাটা মেশান। নুন দিয়ে দিন। ভালোকরে মেশানোর পর বাটিতে ঢালুন।
- 5
এবার বাগদা চিংড়ির শিরা বার করে নিন এবং ধুয়ে পরিষ্কার করে রাখুন।
- 6
একটা বাটিতে ডাবের শাঁস বাটা, ভাজা মশলা, সর্ষে বাটা, ২ টি কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, চিনি, স্বাদমত নুন, সর্ষের তেল ও বাগদা চিংড়ি একত্রে মেশান।
- 7
১৫-২০ মিনিট ম্যারিনেট করুন।
- 8
ডাবের মধ্যে ম্যারিনেট করা চিংড়ি দিয়ে দিন।
- 9
এবার ডাবের খোলা দিয়ে ঢেকে দিন। আটার মন্ড দিয়ে চারিপাশে মুড়ে দিন।
- 10
গ্যাসে বসান এবং মাঝারী আঁচে ৫০ মিনিট রাঁধুন।
- 11
সাবধানে ঢাকনা খুলবেন। ডাব চিংড়ি প্রস্তুত। ভাতের সঙ্গে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/7312594




মন্তব্যগুলি