স্পুকি উইচ'স ফিঙ্গারস
#হ্যালোইন
রান্নার নির্দেশ
- 1
মাখন, আইসিং সুগার, ভ্যানিলা এক্সট্রাক্ট, আমন্ড এক্সট্রাক্ট একত্রে ভালোকরে ফেটিয়ে নিন।
- 2
নুন, বেকিং পাউডার, ময়দা একত্রে মেশান।
- 3
নরম করে মন্ড বানান। ক্লিঙ ফিল্ম বা পাতলা প্লাস্টিক দিয়ে ঢেকে রেফ্রিজারেটর এ ২০-৩০ মিনিট রাখুন।
- 4
ঠান্ডা থেকে বার করে ১ চা চামচ ভর্তি মন্ড নিন। পাতলা আঙ্গুল আকারে বেলে নিন।
- 5
হাতের তালুতে রেখে মুঠো করে চাপ দিন, চাপে আঙুলের ছাপ পড়বে। ছুরি দিয়ে হালকা কেটে আঙুলের মাথা বানান। একটা আমন্ড ওর ওপরে বসিয়ে দিন।
- 6
বেকিং ট্রেতে হালকা করে মাখন লাগিয়ে নিন। এবার ১৬০° সেলসিয়াস এ ২৫ মিনিট বেক করুন।
- 7
বেকিং হয়ে গেলে, কুকিস থেকে আমন্ড বার করে নিন এবং আমন্ড এর পরিবর্তে ওখানে অল্প পরিমান রেড আইসিং চেপে বসিয়ে দিন। স্পুকি উইচ'স ফিঙ্গার পরিবেশনের জন্য প্রস্তুত।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/7312603







মন্তব্যগুলি