হরা-ভরা মশলাদার চিংড়ি
রান্নার নির্দেশ
- 1
ননস্টিক প্যানে ২ বড় চামচ তেল গরম করুন। এবার গ্যাস বন্ধ করে দিন। এতে শুকনো লঙ্কা গুঁড়ো, বেসন, বিটনুন, নুন মেশান।
- 2
ধনেপাতা বাটা, পুদিনা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা দিয়ে কষান।
- 3
পাতিলেবুর রস, জল ঝরানো টকদই, কালো গোলমরিচ মেশান।
- 4
এবার চিংড়ি দিয়ে দিন এবং চিংড়িগুলোর গায়ে যেন এই মশলা লেগে থাকে। ১৫ মিনিট ম্যারিনেট করুন।
- 5
গ্রিল প্যানে বাকি তেল দিয়ে গরম করুন। এতে ম্যারিনেট করা চিংড়ি একে একে দিয়ে দিন। মাঝারী আঁচে রাঁধুন। চিংড়িগুলোর চারপাশ যেন ভালোকরে রান্না হয়।
- 6
পেয়াঁজের রিং ও চাটনি সহযোগে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/7312608





মন্তব্যগুলি