প্লাম কেক/ রিচ ফ্রুট কেক
#কুকপ্যাডটার্নস২
রান্নার নির্দেশ
- 1
সমস্ত ড্রাই ফ্রুটস (খেঁজুর, কিশমিশ, বেরি) একত্রে ১ কাপ কমলালেবুর রসে ২ ঘন্টা ভিজিয়ে রাখুন।
- 2
কেক টিনে মাখন লাগিয়ে নিন। টিনের ভেতর পার্চমেন্ট শীট দিয়ে দিন।
- 3
১৭০° সেলসিয়াস এ ওভেন প্রিহিট করুন।
- 4
ঘরের তাপমাত্রায় রাখা মাখন, ব্রাউন সুগার, ডিম একত্রে ইলেক্টিক বিটার দিয়ে ফেটিয়ে নিন। মিশ্রণটি যেন পাতলা এবং ফাঁপা হয়।
- 5
এবার ভ্যানিলা এসেন্স, অরেঞ্জ জেস্ট, নুন দিয়ে ১ মিনিট আবার ফেটিয়ে নিন।
- 6
এবার ময়দা, বেকিং পাউডার, কোকো পাউডার, জায়ফল গুঁড়ো, দারুচিনি গুঁড়ো মেশান এবং এই সমস্ত শুকনো উপাদানগুলো ২-৩ বার করে মেশান এবং স্প্যাটিউলা দিয়ে "কাট এন্ড ফোল্ড" মেথডে মেশান।
- 7
এবার এতে ভেজানো সমস্ত ড্রাই ফ্রুটস মেশান। বাকি কমলালেবুর রস মেশান।
- 8
এতে আমন্ড ও কাজু মেশান।
- 9
ঘন মিশ্রণ তৈরী এবং বেকিং টিনে এবার এটা ঢেলে দিন। ১৭০°সেলসিয়াস এ ৫০-৫৫ মিনিট বেক করুন।
- 10
ঠান্ডা করুন এবং লোভনীয়-সুস্বাদুকর প্লাম কেক প্রস্তুত।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি