নলেন গুড়ের পায়েস
রান্নার নির্দেশ
- 1
প্যানে দুধ ফোটান।
- 2
মাঝারী আঁচে ৫-৭ মিনিট সমানে নাড়তে থাকুন।
- 3
১ চা চামচ ঘী গোবিন্দভোগ চালে মিশিয়ে নিন। চাল জল দিয়ে ধোবেন না।
- 4
চাল ও তেজপাতা দুধে ফোটান।
- 5
এবার ঘনঘন নাড়তে থাকুন।
- 6
চাল যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন এক চিমটে নুন দিয়ে নাড়ুন।
- 7
এবার খেঁজুর গুড় দিয়ে ভালোকরে মেশান।
- 8
ছোট এলাচ, কাজু বাদাম, কিসমিস দিয়ে দিন।
- 9
মাঝারী আঁচে ৫ মিনিট আরও রাঁধুন।
- 10
আদর্শ বাঙালি পায়েস প্রস্তুত। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন। আরও কাজুবাদাম ও কিসমিস দিয়েও আমরা সাজাতে পারি।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/7312618




মন্তব্যগুলি