ডিনার রোলস
#উপকরণময়দা প্রথমদিন
রান্নার নির্দেশ
- 1
১৯০° সেলসিয়াস এ ওভেন প্রিহিট করুন। বেকিং ট্রেতে অল্প তেল বুলিয়ে নিন।
- 2
বাটিতে ঈস্ট নিন। এবার চিনি,গরম দুধ দিয়ে নাড়ুন। ঈস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য ৫-৭ মিনিট সরিয়ে রাখুন।
- 3
এবার এই ঈস্ট, ময়দা, মাখন, নুন ও পর্যাপ্ত পরিমানে জল দিয়ে নরম করে মন্ড বানান। উপরে অল্প তেল বুলিয়ে নিন। ভিজে মসলিন কাপড় দিয়ে ঢেকে ১ ঘন্টা সরিয়ে রাখুন।
- 4
মন্ডের উপর ময়দা ছড়িয়ে নিন। এবার এটা সমান ভাগে ভাগ করুন এবং ছোট ছোট বল আকারে গড়ে নিন। মাখন লাগানো ট্রের উপর এগুলো বসিয়ে দিন। ট্রে ঢেকে ৪০ মিনিট সরিয়ে রাখুন।
- 5
উপরে দুধ লাগিয়ে নিন ও তিল ছড়িয়ে দিন। ট্রে প্রিহিট করা ওভেনে ২০-২২ মিনিট বা যতক্ষন না হালকা বাদামী হচ্ছে ততক্ষন বেক করুন।
- 6
ওভেন থেকে এবার বার করে নিন এবং রোলগুলোয় গলন্ত মাখন লাগিয়ে নিন। এই গরম ডিনার রোলগুলো উপভোগ করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/7312620








মন্তব্যগুলি