কাশ্মীরি শাহী পোলাও
#উপকরণচাল#তৃতীয় দিন
রান্নার নির্দেশ
- 1
কড়াইতে ২ বড় চামচ ঘী দিন। গোটা জিরা দিয়ে বাদামী করে ভাজুন।
- 2
এবার সমস্ত গোটা মশলা এবং মৌরী গুঁড়ো দিয়ে ১ মিনিট ভাজুন।
- 3
এবার ভিজিয়ে রাখা চাল সমেত ১ কাপ জল, শুকনো আদা গুঁড়ো, ১ কাপ দুধ, দুধে ভেজানো জাফরান, নুন মিশিয়ে ফোটান।
- 4
প্যানে ২ বড় চামচ তেল দিন, সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে ঢিমে আঁচে হালকা বাদামী করে ভেজে প্লেটে তুলে রাখুন।
- 5
ওই একই তেলে চৌকো পনীর দিয়ে হালকা বাদামী করে ভাজুন। এগুলো প্লেটে তুলে রাখুন।
- 6
জল কমে চালের লেভেলে এসে গেছে কিনা দেখে নিন। তাহলে চাল সেদ্ধ হওয়া অবধি প্যান ঢেকে দিন এবং আঁচ কমিয়ে দিন।
- 7
৪-৫ মিনিট পর চাল দেখে নিন, জল একদম কমে গেছে কিনা। আরও ২-৩ মিনিট রাঁধুন। গ্যাস বন্ধ করে ১০ মিনিট রেখে দিন।
- 8
১০ মিনিট পর ধীরে ধীরে ভাত উল্টে নিন। ভাতের উপর সোনালী করে ভাজা পেয়াঁজ ছড়িয়ে দিন। এবার সমস্ত ফল, ড্রাই ফ্রুটস এবং পনীর ছড়িয়ে দিন। ভাত যেন ঘেঁটে না যায় তাই সাবধানে ভালোকরে মিশিয়ে নিন।
- 9
আমাদের কাশ্মীরি শাহী পোলাও পরিবেশনের জন্য প্রস্তুত। এটা এরকমভাবেই পরিবেশন করতে পারেন বা রায়তা দিয়েও পরিবেশন করতে পারেন।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি