বেসন চিল্লা
#উপকরণবেসন# চতুর্থ দিন
রান্নার নির্দেশ
- 1
বাটিতে বেসন, নুন, কোচানো পেয়াঁজ-আদা-কাঁচা লঙ্কা-টম্যাটো-ধনেপাতা, জোয়ান, হিঙ, হলুদ গুঁড়ো ও পাতিলেবুর রস নিয়ে একত্রে মেশান। এবার এতে প্রয়োজনমত জল দিয়ে ফেটিয়ে নিন।
- 2
এই মিশ্রণটি ১০ মিনিট সরিয়ে রেখে দিন।
- 3
ননস্টিক তাওয়াতে আধা চা চামচ তেল লাগিয়ে নিন।
- 4
অল্প মিশ্রণ নিয়ে চামচের সাহায্যে তাওয়ার ওপর গোল করে বিছিয়ে দিন।
- 5
এর চারিদিকে তেল ছড়িয়ে নিন এবং উপরে ১ চা চামচ তেল ছড়িয়ে দিন।
- 6
যখন চিল্লার উপর অংশ বাদামী হয়ে আসবে তখন উল্টে দিন।
- 7
উল্টো পিঠ ও বাদামী করে রোস্ট করুন।
- 8
নামিয়ে টকদই, স্যালাড বা চাটনি দিয়ে বেসন চিল্লা পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/7312622





মন্তব্যগুলি