#ডালপালং
#উপকরণডাল# সপ্তম দিন
রান্নার নির্দেশ
- 1
পালং শাক কুচে প্লেটে রাখুন।
- 2
ননস্টিক প্যানে ঘী গরম করুন। গোটা জিরা, শুকনো লঙ্কা দিন । আধা মিনিট বাদে আদা-রসুন কুচি দিয়ে ৩০ সেকেন্ড ভাজুন।
- 3
এবার কাঁচা লঙ্কা, হিঙ, পেয়াঁজ দিয়ে দিন। পেয়াঁজ গাঢ় বাদামী করে ভাজুন।
- 4
টম্যাটো কুচি দিয়ে দিন। টম্যাটো নরম হয়ে গলে গেলে, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো মেশান।
- 5
কোচানো পালং শাক মেশান। এতে এবার সেদ্ধ করা অড়হর ডাল মেশান। এবার এক কাপ জল ঢেলে দিন।
- 6
নুন দিন এবং ২-৩ মিনিট রাঁধুন। নামিয়ে পাতিলেবুর রস ও ধনেপাতা কুচি মেশান।
- 7
গরম ভাত বা রুটি দিয়ে ডালপালং পরিবেশন করুন।
- 8
G
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/7312625




মন্তব্যগুলি