রান্নার নির্দেশ
- 1
চাল সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে রেখে দিতে হবে
- 2
খিচুড়ির জন্যে: চাল মুগ ডাল আলুর টুকরো সন্দক লবন ও হলুদ গুঁড়ো দিয়ে একটি বড় পাত্রে সেদ্ধ করতে হবে রান্না হয়ে গেলে জিরে ও তেজপাতা ঘি এর সাথে গরম করে ওপরে ছড়িয়ে দিতে হবে
- 3
আলু পটলের তরকারি জন্যে একটি কড়াইতে ঘি গরম করে তাতে আগে কেটে রাখা আলু পটল দিয়ে কষে নিয়ে একে একে জিরে আদা বাটা হলুদ গুঁড়ো সন্দক নুন ও জল দিয়ে রান্না হতে দিতে হবে এবার সবজি গুলো নরম হয়ে ঝোল টা ঘন হয়ে এলে তাতে ঘি দিয়ে আগুন থেকে নামিয়ে আলাদা করে রাখতে হবে।
- 4
আলু বোন্দার জন্য পোস্তদানা ভিজিয়ে পিসে নিতে হবে ও ময়দা ও চাল গুড়ার সাথে মিশিয়ে সন্দক নুন দিয়ে একটা ঘোল বানিয়ে ফেটিয়ে নিতে হবে। একটি কড়াইতে ঘি বা তেল গরম করে তাতে মিশ্রণটি থেকে গোল বল তৈরি করে ছাকা তেলে ভালোভাবে ভেজে নিতে হবে।
- 5
চাটনির জন্য এক চামচ তেল গরম করে তাতে গোটা জিরে দিয়ে দিতে হবে এবার গন্ধ বেরোনো শুরু হলে তাতে টমেটো ও গুড় দিয়ে একটু সামান্য জল দিয়ে ঘন করে রান্না করে নিতে হবে।
- 6
পায়েসের জন্য একটি পাত্রে দুধ ফোটাতে হবে দুধ ফুটে গেলে তাতে গোবিন্দভোগ চাল ও বাতাসা দিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যখন চালটা ঠিকঠাক রান্না হয়ে যাবে তাতে কাজু কিসমিস দিয়ে উনুন থেকে নামিয়ে নিতে হবে।
- 7
এবার উপাদান গুলি নিজের পছন্দ অনুযায়ী সাজিয়ে লেবুর টুকরো দিয়ে ও সাজানো যেতে পারে।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি